1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

রহনপুরে উৎসবমুখর পরিবেশে পেশাজীবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
94

মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন,উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি, অধ্যাপক জাকারিয়া, এ সময় প্রধান​ উপস্থিতি ছিলেন,জেলা পেশাজীবী ফোরামের সভাপতি ও জেলা কর্ম পরিষদ সদস্য জামায়েত ইসলামী,মাইনুল ইসলাম, আরো ও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ও জেলা কর্ম পরিষদ সদস্য জামায়েত ইসলামী তরিকুল ইসলাম বকুল, চেয়ারম্যান পদপ্রার্থী বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ,ডা:আব্দুল গণিসহ এলাকার বিভিন্ন স্তরের পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়।
​দোয়া মোনাজাত: ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মূলত পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং রমজানের পবিত্রতা রক্ষায় এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট