রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মৌলভীবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে জোর আলোচনা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬১ বার পড়া হয়েছে
573

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর জেলা কমিটি ঘোষণার সম্ভাবনা থাকায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্ভাব্য নেতৃত্ব নিয়ে মতামত দিচ্ছেন।

সংগঠনের বিভিন্ন সূত্রে জানা গেছে, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন তরুণ ও আলোচিত নেতার নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— মুহিবুর রাহমান সাজিব, এম এ সাহান চৌধুরী, হাসান আব্দুল্লাহ, ইয়াম মুজাহিদ, কামরুল হাসান, জনি আহমেদ, তাজুদ চৌধুরী ও মাকনুন রহমান। তাছাড়া কলেজ, উপজেলা ও পৌর ছাত্রদলের বর্তমান কমিটির অনেকে আছেন এই আলোচনায়।

তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে নেতাকর্মীরা মনে করেন। ফলে নতুন কমিটিতে তাদের মধ্য থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেন বলে সংগঠনের ভেতরে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমেই মৌলভীবাজার জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে নতুন কমিটি ঘোষণার অপেক্ষায় রয়েছেন জেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের হাত ধরেই আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী হবে এবং জেল ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews