শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গায় রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
129

ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জে:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মহাডাঙ্গা রেলব্রিজ থেকে প্রায় ২০০ ফুট আগে রেললাইনের পাশের একটি পুকুরের ধারে মরদেহটি পড়ে ছিল। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী পাওয়া গেছে।
খবর পেয়ে রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাত থেকে আট দিন আগের। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, রাজশাহী সিআইডির প্রতিনিধি ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। আলামতের বৈজ্ঞানিক বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে। ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। আবার রেললাইনে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও হতে পারে। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মহাডাঙ্গা রেলব্রিজ থেকে প্রায় ২০০ ফুট আগে রেললাইনের পাশের একটি পুকুরের ধারে মরদেহটি পড়ে ছিল। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী পাওয়া গেছে।
খবর পেয়ে রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাত থেকে আট দিন আগের। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, রাজশাহী সিআইডির প্রতিনিধি ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। আলামতের বৈজ্ঞানিক বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে। ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। আবার রেললাইনে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও হতে পারে। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews