ফিরোজ আলম, স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান অতিথি রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে ৪নং মৌগাছি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ এ চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডল। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪ টার সময়ে মৌগাছি ইউনিয়নের (আদিবাসী পাড়া) টেমা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময়বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। এ সময় ইউনুস আলী মুন্ডল বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে আমাদের পরিবেশ আরও সবুজ ও সুন্দর হবে। তাই সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।” এসময় উপস্থিত ছিলেন মৌগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বয়েজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা, ৪নং ওয়ার্ড বেড়াবাড়ি (সাবেক ইউপি সদস্য) মোজাহার আলী ও টেমা আদিবাসী সম্প্রদায়ের জনসাধারসহ নেতৃবৃন্দ শ্রীঃ রুপেন ও শ্রীমতিঃ মারসিলা। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার তরুণরা এ কর্মসূচিতে অংশ নেন। তারা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডল বিভিন্ন সামাজিক, জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।
119
ফিরোজ আলম, স্টাফ রিপোর্টারঃ
দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান অতিথি রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে ৪নং মৌগাছি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ এ চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডল।
শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪ টার সময়ে মৌগাছি ইউনিয়নের (আদিবাসী পাড়া) টেমা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময়বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
এ সময় ইউনুস আলী মুন্ডল বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে আমাদের পরিবেশ আরও সবুজ ও সুন্দর হবে। তাই সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
এসময় উপস্থিত ছিলেন মৌগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বয়েজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা, ৪নং ওয়ার্ড বেড়াবাড়ি (সাবেক ইউপি সদস্য) মোজাহার আলী ও টেমা আদিবাসী সম্প্রদায়ের জনসাধারসহ নেতৃবৃন্দ শ্রীঃ রুপেন ও শ্রীমতিঃ মারসিলা।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার তরুণরা এ কর্মসূচিতে অংশ নেন। তারা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডল বিভিন্ন সামাজিক, জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।