সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর: সুন্নাতুন নবী হিউম্যানিটি ফাউন্ডেশন-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন। এই সময় সংসদ সদস্য তার বক্তৃতায় বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয় তারা আমাদের সম্পদ। তাদের কি সেই ভাবে গড়ে তুলতে পারলে অন্য দশ জন মানুষের মত তারাও দেশের বিভিন্ন কাজে ভূমিকা রাখতে পারবেন। তাই তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। একটি ক্ষুধা দারিদ্র্য, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আসুন কাউকে বোঝেনা ভেবে সম্মিলিতভাবে দেশটা গড়ে তুলি। নাচোল গোমস্তাপুর ভোলাহাট নিয়ে গঠিত চাপাইনবাবগঞ্জ -২ সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে আমি নিরলস কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। সেই সাথে আপনাদেরকে সাথে এই সংসদীয় আসনের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। সন্ত্রাস, মাদক ও দুর্নীতিতে কখনো প্রশ্রয় দেবেন না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম বকুল, নাচোল উপজেলা আমির মো. ইয়াকুব আলী, রহনপুর পৌর জামায়াতের আমির মো. মাইনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মশিউর রহমান, রহনপুর পৌর সেক্রেটারি মানিক রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন নাহিদ ইসলাম। দোয়া পরিচালনা করেন রহনপুর পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হুদা। আয়োজকরা জানান, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
142
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:
সুন্নাতুন নবী হিউম্যানিটি ফাউন্ডেশন-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন। এই সময় সংসদ সদস্য তার বক্তৃতায় বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয় তারা আমাদের সম্পদ। তাদের কি সেই ভাবে গড়ে তুলতে পারলে অন্য দশ জন মানুষের মত তারাও দেশের বিভিন্ন কাজে ভূমিকা রাখতে পারবেন। তাই তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। একটি ক্ষুধা দারিদ্র্য, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আসুন কাউকে বোঝেনা ভেবে সম্মিলিতভাবে দেশটা গড়ে তুলি। নাচোল গোমস্তাপুর ভোলাহাট নিয়ে গঠিত চাপাইনবাবগঞ্জ -২ সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে আমি নিরলস কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। সেই সাথে আপনাদেরকে সাথে এই সংসদীয় আসনের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। সন্ত্রাস, মাদক ও দুর্নীতিতে কখনো প্রশ্রয় দেবেন না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম বকুল, নাচোল উপজেলা আমির মো. ইয়াকুব আলী, রহনপুর পৌর জামায়াতের আমির মো. মাইনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মশিউর রহমান, রহনপুর পৌর সেক্রেটারি মানিক রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন নাহিদ ইসলাম। দোয়া পরিচালনা করেন রহনপুর পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হুদা। আয়োজকরা জানান, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।