এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
২০৪
বার পড়া হয়েছে
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চেঁচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয়-এ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এসএসসি পরীক্ষায় সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সততা, অধ্যবসায় ও নৈতিকতার সাথে জীবন গড়ার আহ্বান জানান।এ সময় অভিভাবকরাও শিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সবার অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
327
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চেঁচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয়-এ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এসএসসি পরীক্ষায় সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সততা, অধ্যবসায় ও নৈতিকতার সাথে জীবন গড়ার আহ্বান জানান।এ সময় অভিভাবকরাও শিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সবার অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।