বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
226

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের মানুষ যখন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে মেতেছে, তখন এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে এলো দীর্ঘদিনের মানসিক নিপীড়ন ও তা থেকে মুক্তির কথা। ইংরেজি ২০২৬ সাল এবং বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের এই মিলনমেলায় দাঁড়িয়ে এক নতুন দিগন্ত উন্মোচনের কথা জানিয়েছেন রাজশাহী -৩ পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে একথা বলেন এমপি।

অতীতের কঠিন সময়ের কথা স্মরণ করেন এমপি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মানুষের মনের মাধুরী সাজিয়ে-গুছিয়ে তাদের প্রাণের কোমল স্পর্শে পৌঁছানোর সুযোগ খুব কম পেয়েছি। মানসিকভাবে আমরা অত্যন্ত নিপীড়িত ও নির্যাতিত ছিলাম।”

তবে এই বন্দিদশা ও নিপীড়নের অবসান ঘটেছে বলে তিনি মনে করেন। অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি সাম্প্রতিক একটি দিনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগষ্ট আমাদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যে দিগন্তের জানালা-দরজাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তা এখন খুলে দেওয়া হয়েছে।”

বক্তব্যের শেষে তিনি সবার সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করে বলেন, “শান্তি ও সুখের দিশারিতে আগত প্রহরগুলো সবার জীবনে আনন্দের চিরভাস্বর হয়ে বয়ে আনুক।”

এর আগে মোহনপুর উপজেলা থেকে রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

এ-সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, এলজিইডি অফিসার প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, ছাত্র দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী মুন্ডল, ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ২নং ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।

এছাও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews