শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে
419

মোঃ নাসিম আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জনভোগান্তি দুরুকরণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশন পেট্রোল পাম্পটির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দির্ঘদিন থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নাচোলের সর্বস্তরের জনগণ। জনগণ সহ সকলের এই ভোগান্তিত কমাতে পূণরায় অবিলম্বে পাম্পটি চালু করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন নাচোলের উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ।
(এনমাস) নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি ও নাচোল উন্নয়ন ফোরাম এর যৌথ আয়োজনে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ডে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে নাচোদ উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস টিম এর সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতার
বক্তব্য রাখেন। এছাড়াও নাচোলের সর্বস্তরের জনগণ মানববন্ধন অংশগ্রহণ করেন।
পাম্প মালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে বলেন এখন জ্বালানী তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কি। আপনারা যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে বিক্রি করে দেন। আমি কিনে নিয়ে চালু করবো বলে নাচোল উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ভুক্তভোগী জনসাধারণ কথা ভেবে এসব কথা বলেন তিনি।
নাচোলের সর্বস্তরের মানুষের ভোগান্তি কমাতে বক্তরা বলেন যে, পারিবারিক দ্বন্দ্ব বুঝিনা, পুনরায় পাম্পটি চালু দেখতে চাই। তারা আরও বলেন যে এই সময়ের মধ্যে চালু না করলে জনগণ কি করতে পারে সেটাও বুঝতে পারবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে নাচোল উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews