শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
75

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মেহেদী হাসান

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

 

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের মো. ইয়াসির আরাফাত, এএসপি (প্রবেশন), জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

 

সভায় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সদস্যদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন পুলিশ সুপার।

 

এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

 

পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুলাই ২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয় এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews