পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন নুরুল ইসলাম বুলবুল এমপি!
প্রকাশিত:
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
৩৭
বার পড়া হয়েছে
পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন নুরুল ইসলাম বুলবুল এমপি!
শহীদুল্লাহ আব্বাসী, ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় ৪৩.৩৯ কোটি টাকা ব্যায়ে ২.০৯ কিলোমিটার পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি। এই তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হলে পদ্মার ভয়াবহ নদীভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ, বসতভিটাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো অনেকাংশেই রক্ষা পাবে। দীর্ঘদিন থেকে এই জনপদের মানুষ এই নদী ভাঙনের কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। এই তীর সংরক্ষণ কাজের মাধ্যমে জনপদের মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে। তীর সংরক্ষণ কাজ উদ্বোধন করার সময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, জেলা আইন, মিডিয়া ও প্রচার সম্পাদক এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল আলিমসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় ৪৩.৩৯ কোটি টাকা ব্যায়ে ২.০৯ কিলোমিটার পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি।
এই তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হলে পদ্মার ভয়াবহ নদীভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ, বসতভিটাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো অনেকাংশেই রক্ষা পাবে।
দীর্ঘদিন থেকে এই জনপদের মানুষ এই নদী ভাঙনের কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। এই তীর সংরক্ষণ কাজের মাধ্যমে জনপদের মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে।
তীর সংরক্ষণ কাজ উদ্বোধন করার সময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, জেলা আইন, মিডিয়া ও প্রচার সম্পাদক এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল আলিমসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।