1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বদলগাছীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি,
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
88

নওগাঁর বদলগাছীতে সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ (বুধবার) বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে বদলগাছী উপজেলা জামাতের আমির মাওলানা ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য এবং নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি জামায়াত মনোনীত নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আ. স. ম. সায়েম। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি ও বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম, বদলগাছী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বদলগাছী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আহসান হাবীব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বদলগাছী উপজেলা জামায়াতের সাবেক আমির ও নওগাঁ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি এবং বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়অরম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম সায়েম বলেন, পবিত্র ইসলাম মানবতার মুক্তির পথ প্রদর্শন করে। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অনন্য সুযোগ এনে দেয়। তিনি বলেন, ইসলামের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী মূল্যবোধ চর্চার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি রফিকুল ইসলাম বলেন, ইসলাম শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের ধর্ম। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, নৈতিক অবক্ষয় রোধে ইসলামের সুমহান আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি।
ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বক্তারা এ সময় একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট