শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে ভয়াবহ লোডশেডিং, ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ বিচ্ছিন্নতায় জনদুর্ভোগ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
319

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে-রাতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। পল্লী
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজাপুরের বিদ্যুতের চাহিদা প্রায় ১০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৩ দশমিক ৫ মেগাওয়াট। ফলে প্রায় ৬৫ শতাংশ এলাকায় লোডশেডিং করতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর চাহিদা বাড়লেও সরবরাহ না বাড়ায় পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে লো ফ্রিকোয়েন্সি দেখা দেওয়ায় ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার (এনএলডিসি) স্ক্যাডা অপারেশনের মাধ্যমে বারবার ফিডার বন্ধ করে লোড ম্যানেজমেন্ট করছে। বুধবার সকাল থেকে অন্তত চারবার ৩৩ কেভি ফিডার বন্ধ করা হয়েছে। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারও একটি ফিডার বন্ধ করা হয়।
বর্তমানে উপজেলার ৭টি ১১ কেভি ফিডারের মধ্যে মাত্র ২টি চালু রয়েছে, বাকি ৫টি বন্ধ রাখা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ।
এদিকে, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ সংকটে তাদের ব্যবসায় মারাত্মক প্রভাব পড়ছে। শিক্ষার্থীরাও পড়ালেখায় ব্যাঘাতের অভিযোগ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews