শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে
326

“দুনিয়ার মজদুর, এক হও এক হও”—এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১লা মে) সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গোমস্তাপুর উপজেলা শাখার(রেজিঃ নং- বি-১৯৭১) এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

​সকালে উপজেলার রহনপুর বাগদুয়ার পাড়া অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ইমারত নির্মাণ কাজের সাথে যুক্ত শত শত শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

 

​র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভাপতি মো: সায়েদ আলী, সাধারণ সম্পাদক, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক তাজামুল হক তজু,কার্যকারী সদস্য আকতারুজ্জামান, সদস্য নাজিম আকতার মাসুম,সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন:

​শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের অধিকার নিশ্চিত করতে হবে।​নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি প্রদান করতে হবে।​নির্মাণ শ্রমিকদের পেশাগত ঝুঁকি মোকাবিলায় বীমা ও সরকারি সহায়তার দাবি জানানো হয়।​ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর উপজেলা শাখার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নে মেরুদণ্ড হিসেবে কাজ করছে। আমাদের ঐক্যই আমাদের শক্তি। আজ আমরা শপথ নিচ্ছি, সকল প্রকার শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ইনসাব রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।”

​বক্তারা মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং ইনসাব-এর পক্ষ থেকে সকল শ্রমিককে মে দিবসের বিপ্লবী শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ দেশ-জাতির সমৃদ্ধি কামনা ও মৃত্যু শ্রমিকদের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews