বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার অনুদান প্রদান।

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
114

শহীদুল্লাহ আব্বাসী,ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মো: কেরামত আলীর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার অনুদান প্রদান।

 

গত ২৭ মে ২০২৬ তারিখে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার অনুদান তার সংসদীয় আসন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৬৬৬ জন অসহায়, দুস্থ ও উপকারভোগীর মাঝে সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে বিতরণ করা হয়।

 

শিবগঞ্জ উপজেলার গণমানুষের নেতা হিসেবে পরিচিত ড. মো: কেরামত আলী এ সময় বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কাছে সহায়তা পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এছাড়াও সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা নিয়মিতভাবে তাঁর অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। এতে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এ উদ্যোগের জন্য মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews