1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

৫নং কোলা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান প্রার্থী মেহেদী মাসুদ সাগর পবিত্র ঈদ-উল- আযহার শুভেচ্ছা জানিয়েছেন 

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
40

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর বদলগাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ভান্ডাপুর বাজার বণিক সমিতির সভাপতি, মেহেদী মাসুদ সাগর পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোলা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, তিতিক্ষা ও আত্মশুদ্ধির উৎসব। কুরবানির মহান আদর্শে উজ্জীবিত হয়ে আমরা পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করব, ইনশাআল্লাহ।

 

মেহেদী মাসুদ সাগর আরও বলেন, কোলা ইউনিয়ন আমার প্রাণের স্পন্দন। এই ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চাই। মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক কোলা ইউনিয়ন গড়তে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

 

তিনি ইউনিয়নের মুরুব্বি, যুবসমাজ, শিক্ষক,সহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। একইসাথে ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে চলাচলের অনুরোধ জানান।

 

উল্লেখ্য, মেহেদী মাসুদ সাগর দীর্ঘদিন ধরে কোলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট