বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

রূপগঞ্জে জুম্মার নামাজ শেষে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে
334

নারায়ণগঞ্জ রুপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জুম্মার নামাজ শেষে এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী পশ্চিমপাড়া এলাকায় বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. নূর আলম জানান, তিনি দৈনিক জনকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে গেটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আগে থেকে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তার পথরোধ করে।
এ সময় হামলাকারীরা ধারালো রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তিনি আরও দাবি করেন, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত সিরাজুল ইসলাম তাকে হত্যার নির্দেশ দেয়।
পরে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। তবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের আগে মামলা করলে তাকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।
এ ঘটনায় সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহ, সানাউল্লাহ, ইমাম হোসেন শান্ত ও শিপুসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews