ডা. আব্দুল মজিদের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইফতার মাহফিল ও উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
৩৩
বার পড়া হয়েছে
ডা. আব্দুল মজিদের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইফতার মাহফিল ও উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ডা. মো: আব্দুল মজিদের উদ্যোগে ইফতার মাহফিল ও যুবকদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ) বিকেল ৫টায় দিয়াড় ধাইনগর বালুগ্রাম জামে মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার হাফেজ, ইমাম ও সহকারী ইমামের পরিচালনায় দোয়া ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজক ডা. মো. আব্দুল মজিদ জানান, রমজানের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে যুবসমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে রমজান মাসে কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করা যুবকদের মাঝে উপহার বিতরণ করা হয়।
63
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ডা. মো: আব্দুল মজিদের উদ্যোগে ইফতার মাহফিল ও যুবকদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ) বিকেল ৫টায় দিয়াড় ধাইনগর বালুগ্রাম জামে মসজিদে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার হাফেজ, ইমাম ও সহকারী ইমামের পরিচালনায় দোয়া ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজক ডা. মো. আব্দুল মজিদ জানান, রমজানের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে যুবসমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে রমজান মাসে কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করা যুবকদের মাঝে উপহার বিতরণ করা হয়।