বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

মজুদ রেখে জ্বালানি তেল বিক্রি বন্ধ: গোমস্তাপুরে ফিলিং স্টেশনকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
260

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল)দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে।

পরিদর্শনকালে দেখা যায়, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছে। তবে কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় স্টোরেজ যাচাই করা হলে বেরিয়ে আসে থলের বিড়াল।
​তল্লাশিতে দেখা যায়, পাম্পটিতে বিক্রয় বন্ধ রাখা হলেও ভূগর্ভস্থ ট্যাংকে ৩,২৬৯ লিটার পেট্রোল মজুদ রয়েছে। যথেষ্ট পরিমাণ তেল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হয়।

এ সময়​ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায়।মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নগদ অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
​ প্রশাসনের হস্তক্ষেপে মজুদকৃত ৩,২৬৯ লিটার পেট্রোল সাধারণ ভোক্তাদের কাছে বিক্রয় কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী​” বলেন,পর্যাপ্ত তেল মজুদ থাকার পরও সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা এবং তেলের কৃত্রিম সংকট তৈরি করা আইনের পরিপন্থী। জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews