রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে
375

 অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৭ জন নিহত এবং আরও ৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দেশটির বিভিন্ন স্থানে ৩২৪টি ড্রোন ও তিনটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৩০৯টি ড্রোন ভূপাতিত করা হলেও, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা যায়নি।সবচেয়ে বড় হামলাটি হয় ডিনিপ্রো শহরে। ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার হানঝা জানান, ১৫ এপ্রিল সকালে একটি গ্যাস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচজন নিহত এবং ২৭ জন আহত হয়। আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর ১৫ এপ্রিল রাতে ডিনিপ্রোতে আবারও হামলা চালানো হয়। এতে একটি প্রশাসনিক ভবন ও একটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই নারী ও এক পুরুষ আহত হন।

অন্যদিকে তুলনামূলক শান্ত হিসেবে পরিচিত চেরকাসি অঞ্চলেও বড় ধরনের ড্রোন হামলা চালায় রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ৮ বছর বয়সী এক শিশু নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে বেসামরিক ঘরবাড়ি ও অবকাঠামোতে হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। এছাড়া ১৩ এপ্রিলের হামলায় আহত আরও দুজন পরবর্তীতে মারা গেছেন বলেও জানা গেছে।

খারকিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। ড্রোন শহর পর্যন্ত পৌঁছালেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শহরের উত্তরের দুটি এলাকায় বোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন।এদিকে কিয়েভ অঞ্চলের দুটি শহরেও রাতভর হামলা চালানো হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews