বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

ফুলগাজীতে অবৈধ স’মিল বন্ধের নির্দেশ ভ্রাম্যমাণ আদালতের

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
323

জসিম উদ্দিন, ফেনী।

ফেনীর ফুলগাজী উপজেলায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি স’মিল বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ‘আনন্দ স’মিল’ (আব্দুল হাই স’মিল) বন্ধের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা।
আদালত সূত্রে জানা যায়, মিলটির বিরুদ্ধে বর্তমানে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে এটি পরিচালিত হয়ে আসছিল।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত মিলটির সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে।
অভিযানে পরশুরাম রেঞ্জ কর্মকর্তা আবু নাসের জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews