চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত:
সোমবার, ৯ মার্চ, ২০২৬
৫৭
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১৯ রমজান টাউন ক্লাবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী এমপি এবং ড. মোহাম্মদ মিজানুর রহমান এমপি। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে নৈতিকতা, ঐক্য এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।
90
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১৯ রমজান টাউন ক্লাবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী এমপি এবং ড. মোহাম্মদ মিজানুর রহমান এমপি। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে নৈতিকতা, ঐক্য এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।