1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফতুল্লায় মাদক ও সন্ত্রাস নির্মূল হবে — মাওলানা আবদুল জব্বার

ফতুল্লা থানা প্রতিনিধি আল আমিন মিজি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
209

ফতুল্লা থানা প্রতিনিধি আল আমিন মিজি

সকল সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল জব্বার।
তিনি আজ ফতুল্লার দেলপাড়া আপ্যায়ন কমিউনিটি সেন্টারে ফতুল্লার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তি বা পরিবারকেই ধ্বংস করে না, বরং একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই এ ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানের সভাপতি মোঃ মারুফুল ইসলাম বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই একসাথে কাজ করলে অচিরেই একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে যে সকল সামাজিক সংগঠন অংশগ্রহন করেন ০১. Kutubpur Social Welfare Organization ০২. কাশফুল সাহিত্য সাংস্কৃতিক সংসদ ০৩. ভূইগড় প্রগতি সংসদ ০৪. দেলপাড়া সামাজিক উন্নয়ন ফোরাম ০৫. নূরবাগ যুব উন্নয়ন ফোরাম ০৬. জাগরণ সমাজসেবা সংসদ ০৭. প্রতিভা বিকাশ ক্লাব০৮. নন্দলালপুর পরিবেশ সংরক্ষণ ফোরাম ০৯. পিলকুনী সামাজিক সহযোগিতা ফোরাম ১০. সিয়াচর সামাজকল্যাণ সোসাইটি। ১১. আদর্শনগর নাগরিক সোসাইটি ১২. খালপাড় ওয়েলফেয়ার সোসাইটি ১৩. চিতাশাল সার্বজনীন কল্যান সংসদ১৪. নন্দলালপুর সমাজকল্যাণ নাগরিক সোসাইটি ১৫. শাহীমহল্লা সমাজকল্যাণ পরিষদ১৬. শরিফবাগ সামাজকল্যাণ সোসাইটি১৭. অদম্য মানবিক সংস্থা ১৮. বিজ্ঞান মনস্কা ক্লাব১৯. রাসূলপুর সমাজকল্যাণ সংসদ ২০. কুতুবপুর ব্যবসায়িক সোসাইটি ২১. অদম্য ইচ্ছা শক্তি ফাউন্ডেশন ২২. জুলাই যোদ্ধা পরিষদ চেয়ারম্যান ২৩. এনায়েতনগর সমাজকল্যাণ সংস্থা ২৪. নূরবাগ মানবকল্যাণ সংস্থা ২৫. মুসলিমপাড়া সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট