এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের বালুর মাঠ ও শহীদ মিনার এলাকায় দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। বিদ্যালয়ের নবমনোনীত সভাপতি তানভির রশীদ আকনের ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগে সেখানে পরিচালিত হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে মাঠ ও শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং চলাচলের উপযোগী পরিবেশ তৈরির কাজ করা হয়। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা এ স্থানটি স্থানীয়দের কাছে প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছিল। তবে নতুন সভাপতির উদ্যোগে সেটি এখন আবার প্রাণ ফিরে পাওয়ার আশায়। সভাপতি তানভির রশীদ আকন ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করেন, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি জানান, তিনি এই স্কুলের ছাত্র, তাই এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর আশপাশের পরিবেশও শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদ্যালয়ের পেছনের এই অবহেলিত জায়গাটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ স্থানটিকে একটি দৃষ্টিনন্দন পার্কে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। যেখানে শিক্ষার্থীসহ স্থানীয় মানুষ হাঁটাচলা, বিশ্রাম এবং খেলাধুলা করতে পারবে। শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের জন্য এটি একটি নিরাপদ ও আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, সভাপতি তানভির রশীদ আকনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ স্থানটি এখন নতুন করে সাজানোর কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিক্ষার্থীরা এমন একটি পরিচ্ছন্ন ও খেলার উপযোগী মাঠ ফিরে পেতে আগ্রহ প্রকাশ করেছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল সভাপতির এমন কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিদ্যালয় প্রাঙ্গণ একটি আদর্শ পরিবেশে পরিণত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যক্তি উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং রাজাপুরের শিক্ষা ও সামাজিক পরিবেশ উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
36
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের বালুর মাঠ ও শহীদ মিনার এলাকায় দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। বিদ্যালয়ের নবমনোনীত সভাপতি তানভির রশীদ আকনের ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগে সেখানে পরিচালিত হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান।
বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে মাঠ ও শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং চলাচলের উপযোগী পরিবেশ তৈরির কাজ করা হয়। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা এ স্থানটি স্থানীয়দের কাছে প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছিল। তবে নতুন সভাপতির উদ্যোগে সেটি এখন আবার প্রাণ ফিরে পাওয়ার আশায়।
সভাপতি তানভির রশীদ আকন ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করেন, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি জানান, তিনি এই স্কুলের ছাত্র, তাই এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর আশপাশের পরিবেশও শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদ্যালয়ের পেছনের এই অবহেলিত জায়গাটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ স্থানটিকে একটি দৃষ্টিনন্দন পার্কে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। যেখানে শিক্ষার্থীসহ স্থানীয় মানুষ হাঁটাচলা, বিশ্রাম এবং খেলাধুলা করতে পারবে। শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের জন্য এটি একটি নিরাপদ ও আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, সভাপতি তানভির রশীদ আকনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ স্থানটি এখন নতুন করে সাজানোর কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিক্ষার্থীরা এমন একটি পরিচ্ছন্ন ও খেলার উপযোগী মাঠ ফিরে পেতে আগ্রহ প্রকাশ করেছে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল সভাপতির এমন কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিদ্যালয় প্রাঙ্গণ একটি আদর্শ পরিবেশে পরিণত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যক্তি উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং রাজাপুরের শিক্ষা ও সামাজিক পরিবেশ উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।