রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলের গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি, বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত:

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
220

ফারুক হোসেন ডন, নাচোল  প্রতিনিধি:

নাচোলের গোলাবাড়ি উচ্চ বিদ্যলয় ২০২৬ সালের এসএসসি, পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সম্মাননা এবং নবীন বরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই বিদায় ও বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন, ৪৪”চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

সকাল ১০ টায় গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাজামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা ১ নং ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, গোলাবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ গাজীউল আলম, নাচোল উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর দুরুল হুদা, বিএনপি নেতা হিসেবে প্রভাষক আলাউদ্দিন আলী উপজেলা যুবদল সভাপতি প্রভাষক আসিফ মাহমুদ প্রমুখ।

​প্রধান অতিথি বক্তব্যে বলেন “শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তোমাদের কেবল ভালো ছাত্র হলে চলবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। পরীক্ষার সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

​অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews