শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ (H.S.S)-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে
327

ফাহিম শাহরিয়া সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ (H.S.S)’-এর উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান সচেতনতা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই এলাকার বিভিন্ন বয়সের মানুষ বিশেষ করে যুবকদের মাঝে রক্ত পরীক্ষার ব্যাপক উৎসাহ দেখা যায়। “মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিনামূল্যে কয়েকশ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং জরুরি প্রয়োজনে রক্তদানে উদ্বুদ্ধ করা হয়।

​অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান, অনেক সময় জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা না থাকায় রোগীকে রক্ত দিতে দেরি হয়ে যায়। সাধারণ মানুষকে তাদের রক্তের গ্রুপ জানিয়ে রাখা এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

​ক্যাম্পেইন উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ রুবেল বি এস সি আরো অনেকে হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ (H.S.S)-এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews