শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে ৩৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
170

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোট ৩৭ হাজার ১শত ৯৮ জন শিশুকে সফলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রবিবার দিনব্যাপী পরিচালিত এই কার্যক্রমে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হয়।
​গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চলতি ক্যাম্পেইনে উপজেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৭ হাজার ৪শত ৫১ জন শিশু। তবে রবিবার একদিনের এই বিশেষ কার্যক্রমে কিছু শিশু নানা কারণে কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য কিছু কম শিশু এই সুবিধার আওতায় এসেছে।
​তবে বাদ পড়া শিশুদের নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

যেসব শিশু কোনো কারণে রবিবারের ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে পারেনি, তারা আগামী এক মাসের মধ্যে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে এই ক্যাপসুল সংগ্রহ করতে পারবে।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টির অভাব দূর করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদ পড়া শিশুদের অভিভাবকগণকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে যোগাযোগ করে তাদের শিশুদের এই ক্যাপসুল নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews