রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে চাভালি রক্ত ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও ডোনার সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
74

নিজস্ব প্রতিবেদক মো আব্দুর রহিম 

চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে আজ অনুষ্ঠিত হলো চাভালি রক্ত ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য স্বেচ্ছাসেবী মিলনমেলা, ডোনার সংবর্ধনা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ স্যার। তাঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রক্তদাতা, স্বেচ্ছাসেবী, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রক্তদানের মাধ্যমে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্মানিত রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা বলেন, এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। তাই মানবিক মূল্যবোধকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে মোঃ আবুল কালাম আজাদ স্যার চাভালি রক্ত ফাউন্ডেশনের সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। তরুণ সমাজকে স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

“রক্তের বন্ধনে, চাভালি মহান”—এই মানবিক প্রত্যয়ে চাভালি রক্ত ফাউন্ডেশনের পথচলা আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হোক—এটাই অনুষ্ঠানের সকলের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews