শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ধাইনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
171

আব্দুর রহিম, শিবগঞ্জ প্রতিনিধি

আজ ২৮ জুন ২০২৬, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁপা্ইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর  ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই ক্যাপসুল প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান, শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল শারীরিক ও মানসিক বিকাশের জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত অপরিহার্য। শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তারা সকল অভিভাবককে তাদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী পরিচালিত এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ধাইনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেন্দ্রটিতেও সকাল থেকেই মা ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহল এবং স্বেচ্ছাসেবকরা ক্যাম্পেইনটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews