আগামী দিনে আমাদের মাদ্রাসার ছেলেরা দ্বীনের পাশাপাশি দুনিয়াও শাসন করবে — মাওলানা আবদুল জব্বার
মোঃ আতিকুর রহমান ইলিয়াস,নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি
প্রকাশিত:
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
২২
বার পড়া হয়েছে
আগামী দিনে আমাদের মাদ্রাসার ছেলেরা দ্বীনের পাশাপাশি দুনিয়াও শাসন করবে — মাওলানা আবদুল জব্বার
মোঃ আতিকুর রহমান ইলিয়াস,নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি আগামী দিনে মাদ্রাসার শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল জব্বার। আজ ২৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর আওতাধীন ফতুল্লার চর কাশীপুরে অবস্থিত মিছবাহুল মিল্লাত মাদ্রাসা-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীরা কুরআন-হাদিসের শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জন করলে তারা ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম হবে। দ্বীন ও দুনিয়ার সমন্বিত শিক্ষাই একটি আদর্শ সমাজ গঠনের মূল চাবিকাঠি।” তিনি আরও বলেন, “এ জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে কাজ করতে হবে, যাতে একটি নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে ওঠে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা আমীর এডভোকেট আখতার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষকবৃন্দ, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
29
মোঃ আতিকুর রহমান ইলিয়াস,নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি
আগামী দিনে মাদ্রাসার শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল জব্বার।
আজ ২৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর আওতাধীন ফতুল্লার চর কাশীপুরে অবস্থিত মিছবাহুল মিল্লাত মাদ্রাসা-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীরা কুরআন-হাদিসের শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জন করলে তারা ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম হবে। দ্বীন ও দুনিয়ার সমন্বিত শিক্ষাই একটি আদর্শ সমাজ গঠনের মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, “এ জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে কাজ করতে হবে, যাতে একটি নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে ওঠে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা আমীর এডভোকেট আখতার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষকবৃন্দ, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।