1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

মানবতার সেবায় রহনপুর সংগঠনের ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে মতবিনিময় দোয়া ও ইফতার মাহফিল

মো:সামিরুল ইসলাম : গোমস্তাপুর প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
23

মো:সামিরুল ইসলাম : গোমস্তাপুর প্রতিনিধি 

মানবতার সেবায় রহনপুর সংগঠনের ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে মতবিনিময় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ মিজানুর রহমান। মানবতার সেবাই রহনপুর এর সভাপতি ও সাবেক কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেম। আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র তারিখ আহমদ, মতিউর রহমান, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন,বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সারিকুল ইসলাম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল,বিশিষ্ট চাউল ব্যবসায়ী মেসার্স রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক সহ সংগঠনের সদস্যবৃন্দ । উল্লেখ্য যে এই সংগঠনটি রহনপুর রেল স্টেশনে পথশিশু , পাগল, ভিক্ষুক ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের আত্মীয়-স্বজনদের মাঝে প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে থাকেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট