শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

প্রতিটি কার্ডের জন্য নেওয়া হয়েছে ৫ হাজার টাকা।

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
274
নিজস্ব প্রতিবেদক
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাঁপাইনবাবগঞ্জে ভূয়া কার্ড ছাপিয়ে প্রায় ২০ হাজার অসহায়-দুস্থদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৮ কোটি টাকা। এমন অভিযোগ উঠেছে মেসার্স মাসকুরা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
‎মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগান ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি দুস্থ কার্ড, যেটা দেখে বোঝার উপায় নেই, কার্ডটি আসল নাকি ভূয়া। এনিয়ে স্থানীয় প্রশাসনকেও পড়তে হয়েছে বিভ্রান্তির মধ্যে।
‎গত ৭ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগরের জাবড়ী কাজীপাড়া এলাকায়। অভিযানের আগে প্রথমেই স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পড়তে হয় জনরোষের মধ্যে। যদিও বিষয়টি অস্বীকার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিশেষে অভিযানে দেখা যায় মেসার্স মাসকুরা ট্রেডার্স নামে ধাইনগর ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইন্সেস নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসতঘরেই নিম্নমানের চাল মজুদ রেখে ব্যবসা শুরু করেছেন স্থানীয় বাসিন্দা জেসমিন বেগম।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews