শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কাঁঠালিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
291

এইচ এম শুভ  ঝালকাঠি প্রতিনিধি 

কাঁঠালিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বিএনপি নেতার সংবাদ সম্মেলন। ছবি: বিপ্লবী বার্তা

বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠির কাঁঠালিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ হাওলাদার।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামুন অর রশিদ বলেন, “আমি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেঁচরীরামপুর ইউনিয়নে দলীয় সমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। এরপর থেকেই একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে গুজব ও ষড়যন্ত্র শুরু করেছে।”

 

তিনি অভিযোগ করেন, স্থানীয় ওই মহলটি হনুফা বেগম নামের এক নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে তার বিরুদ্ধে চাঁদা দাবি ও জমি দখলের ভিত্তিহীন অভিযোগ তুলছে। মামুন অর রশিদ দাবি করেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট এবং এর কোনো সত্যতা নেই।

 

বিএনপি নেতা মামুন অর রশিদ আরও বলেন, “মহলটি কেবল আমারই নয়, বরং বর্তমান সরকার ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের এপিএস-এর সুনাম ক্ষুণ্ণ করতে এসব অপপ্রচার চালাচ্ছে।”

 

সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসনের কাছে এসব মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews