শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় নার্সকে শারীরিক ভাবে লা/ঞ্ছি/ত ও হু/ম/কি/র প্র/তি/বা/দে মা/ন/ব/ব/ন্ধ/ন

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে
239

নওগাঁ প্রতিনিধি শামীম আনসারী:

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডিউটিরত নার্সিং কর্মকর্তাকে হেনস্থা ও প্রাণ নাশের হুমকি এবং ইন্টার্ন নার্সকে শারীরিক ভাবে নির্যাতন করায় প্রতিবাদ ও দোষীদের বিচার এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে নার্সিং কর্মকর্তা, ইন্টার্ন নার্স ও ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র নার্স শবনম মোস্তারি এবং ইন্টার্ন নার্স ইয়ামিন হাসান সহ অন্যরা। এসময় প্রায় শতাধিক নার্স মানববন্ধনে অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ডিউটিরত এক নার্সিং কর্মকর্তাকে হেনস্থা করা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি ইন্টার্ন নার্সদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা দ্রুত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা সহ হাসপাতালে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ এপ্রিল) নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় সময়ে অক্সিজেন না পাওয়ায় সবিতা রাণী (৬৫) নামে এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ তুলে নিহতের স্বজনরা। মারা যাওয়া সবিতা রাণী জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নওগাঁ জেলা শাখার নেতা সুজন কুমার মণ্ডলের মা। এ ঘটনায় পরে এনসিপির এক নেতা নার্সদের শারীরিক ভাবে লাঞ্ছিত করা সহ বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেওয়া বলে অভিযোগ করেন নার্সরা।

 

অপরদিকে,

হাসপাতালে চিকিৎসা অবহেলা ও অক্সিজেন সংকটের অভিযোগে সবিতা রাণী মৃত্যুর প্রতিবাদে নওগাঁ নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাধারণ জনগণের ব্যানারে শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, বাসদের জেলা আহবায়ক জয়নুল আবেদিন মুকুল, সিপিবির সহসাধারণ সম্পাদক আলীমুর রেজা রানা, উদীচির সভাপতি উৎপল সাহা, এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব আল হাসান প্রমূখ।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নওগাঁ হাসপাতালে চিকিৎসাসেবার মান নিম্নমুখী। বিশেষ করে অক্সিজেন সরবরাহে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার কারণে রোগীদের জীবন হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক ঘটনায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। পাশাপাশি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews