মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান, দেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা সামনে আসছে। এ প্রেক্ষাপটে বিভ্রান্তিকর প্রচারণা থেকে সরে এসে সত্যনির্ভর ও নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষাবিদরা। মৌজপুর সাহেব বাড়ি দারুল আরকাম মাদ্রাসার মহাপরিচালক সৈয়দ শিব্বির আহমদ শিবলী এক লিখিত বক্তব্যে বলেন, অতীতে “উগ্রবাদ” বা “জঙ্গিবাদ”-এর মতো তকমা দিয়ে মাদরাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে। তবে তিনি মনে করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার দায় কখনোই পুরো মাদরাসা বা শিক্ষক সমাজের ওপর চাপানো উচিত নয়। তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কিছু দুর্বৃত্ত ব্যক্তি ও কয়েকজন শিক্ষকের প্ররোচনায় কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তার বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বর্তমানে বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি প্রশাসনের আন্তরিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। শেষে তিনি বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আবেগ নয়, বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমেই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।
39
মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান,
দেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা সামনে আসছে। এ প্রেক্ষাপটে বিভ্রান্তিকর প্রচারণা থেকে সরে এসে সত্যনির্ভর ও নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষাবিদরা।
মৌজপুর সাহেব বাড়ি দারুল আরকাম মাদ্রাসার মহাপরিচালক সৈয়দ শিব্বির আহমদ শিবলী এক লিখিত বক্তব্যে বলেন, অতীতে “উগ্রবাদ” বা “জঙ্গিবাদ”-এর মতো তকমা দিয়ে মাদরাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে। তবে তিনি মনে করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার দায় কখনোই পুরো মাদরাসা বা শিক্ষক সমাজের ওপর চাপানো উচিত নয়।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কিছু দুর্বৃত্ত ব্যক্তি ও কয়েকজন শিক্ষকের প্ররোচনায় কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তার বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বর্তমানে বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি প্রশাসনের আন্তরিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান।
শেষে তিনি বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আবেগ নয়, বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমেই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।