রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
152

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:মেহেদী হাসান 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মহল্লার মোন্নাপাড়া থেকে মাউনজেরা খাতুন (২৩) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার সকাল ৯টার দিকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি কিংবা পরকীয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি আরও ভালোভাবে বলতে পারবেন।

 

ঘটনাস্থলে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাগর আলী জানান, মাউনজেরা খাতুনের স্বামী সুমন সৌদি আরবে কর্মরত। তাদের প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে দুটি কন্যাসন্তান রয়েছে। সকালে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

মেহেদী হাসান

চাঁপাইনবাবগঞ্জ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews