শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
125

বুলবুল আহম্মেদ ( বুলু) নওগাঁ প্রতিনিধি:

পুলিশ সুপারের নির্দেশনায় রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু চোর ও ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নওগাঁর রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর এলাকায় সংঘটিত একাধিক গরু ডাকাতির ঘটনার তদন্তে পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় ১৪ জুলাই সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশের যৌথ অভিযানে নাটোরের নলডাঙ্গা এলাকা থেকে কুখ্যাত গরু ডাকাত আসলামকে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে আসলাম তার আন্তজেলা চক্রের সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার বড় চৌগ্রাম বাজার এলাকায় ওত পেতে অবস্থান নেয় রানীনগর থানা পুলিশ। এ সময় ডাকাতদের বহনকারী একটি পিকআপ ভ্যানকে থামানোর চেষ্টা করলে তারা বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে এবং পুলিশের গাড়িকে ধাক্কা দেওয়ার পাশাপাশি সড়কের পাশে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত করে।

 

একপর্যায়ে ছোট চৌগ্রাম এলাকায় পৌঁছে পিকআপে থাকা দুই ডাকাত পালানোর উদ্দেশ্যে কচুরিপানায় ভর্তি একটি জলাশয়ে ঝাঁপ দেয়। পরে রানীনগর থানা পুলিশ, সিংড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার কয়েক ঘণ্টার যৌথ অভিযানে জলাশয় থেকে জীবিত অবস্থায় হাবিবুর রহমান (৪২) ও ফেরদৌস (২৬) কে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর তাদের চিকিৎসা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। অভিযানের সময় রানীনগর থানার তিন পুলিশ সদস্য আহত হন এবং চিকিৎসা নেন। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রানীনগর থানায়ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews