শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
144

মাধবপুর প্রতিনিধি :ফোরকান উদ্দিন রোমান, 

হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা ৩নং বহরা ইউনিয়ন এ গাংগাইল গ্রামে অবস্থিত সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায়,

এই মাদ্রাসা প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ করা হয়েছে। প্রতিটি শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির টাকা তুলে দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মাওলানা জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব আমিনুল ইসলাম শাহ (হিমেল)। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষকবৃন্দ ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সৈয়দ মোশাররফ হোসেন শিক্ষার মানোন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মেধাবীদের সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews