ঝালকাঠিতে এক কলাগাছে এক ছড়ায় ১২টি মোচা, দেখতে ভিড়!
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
৪৫
বার পড়া হয়েছে
ঝালকাঠিতে এক কলাগাছে এক ছড়ায় ১২টি মোচা, দেখতে ভিড়!
ঝালকাঠি প্রতিনিধি এইচ এম শুভ ঝালকাঠির জেলার গাবখান এলাকায় দেখা মিলেছে এক ভিন্ন রকমের কলাগাছ। গাছটির একটি ছড়ায় একটির পর একটি মিলিয়ে ১২টি কলার মোচা বের হয়েছে। এমন দৃশ্য দেখে এলাকার মানুষ বেশ অবাক। স্থানীয়রা জানান, সাধারণত একটি ছড়ায় একটি মোচাই দেখা যায়। কিন্তু এই গাছে ব্যতিক্রমীভাবে ১২টি মোচা বের হওয়ায় খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে কৌতূহল নিয়ে ঘটনাটি নিয়ে আলোচনা করছেন। এলাকার বয়স্করাও বলছেন, তাদের জীবনে এমন দৃশ্য আগে দেখেননি। কেউ এটিকে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলছেন, আবার কেউ মহান আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখছেন। আসলে প্রকৃতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যা আমাদের অবাক করে দেয় এবং সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার কথাই মনে করিয়ে দেয়।
102
ঝালকাঠি প্রতিনিধি এইচ এম শুভ
ঝালকাঠির জেলার গাবখান এলাকায় দেখা মিলেছে এক ভিন্ন রকমের কলাগাছ। গাছটির একটি ছড়ায় একটির পর একটি মিলিয়ে ১২টি কলার মোচা বের হয়েছে। এমন দৃশ্য দেখে এলাকার মানুষ বেশ অবাক।
স্থানীয়রা জানান, সাধারণত একটি ছড়ায় একটি মোচাই দেখা যায়। কিন্তু এই গাছে ব্যতিক্রমীভাবে ১২টি মোচা বের হওয়ায় খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে কৌতূহল নিয়ে ঘটনাটি নিয়ে আলোচনা করছেন।
এলাকার বয়স্করাও বলছেন, তাদের জীবনে এমন দৃশ্য আগে দেখেননি। কেউ এটিকে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলছেন, আবার কেউ মহান আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখছেন।
আসলে প্রকৃতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যা আমাদের অবাক করে দেয় এবং সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার কথাই মনে করিয়ে দেয়।