শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

যে কারণে বড় অঙ্কের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন দীপিকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে
546

অনলাইন ডেক্স

একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তার। এর মধ্যেই জানা গেল, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা।

বড় অঙ্কের অর্থের প্রলোভন এসেছে। কিন্তু একটি কারণে সেই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

গত কয়েক মাস ধরে আট ঘণ্টার কাজের কথা বলে বিতর্কে অভিনেত্রী। মা হওয়ার পর থেকে এই শর্ত রেখেছেন তিনি। তার পর থেকে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এর মধ্যেই জানা গেল, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা। অভিনেত্রী বলেছেন, “কাজে কতটা সত্যতা রয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। সততার অভাব থাকলে মানিয়ে নেওয়া যায় না। আমার কাছে এর কোনও জায়গা নেই। কিছু সময়ে মানুষ বড় অঙ্কের অর্থের পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে ভেবেছে, ওটাই যথেষ্ট। কিন্তু মোটেই তা নয়।”

বাণিজ্যিক ভাবে কোনও ছবি বড় হলেও, ছবিতে যদি সত্যতার অভাব থাকে, তা হলে তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় দীপিকার কাছে। ছবিতে সত্যতা ও সততা থাকলে সব সময় পাশে থাকেন বলে জানান অভিনেত্রী।

অভিনেত্রী জানান, হতেই পারে দশ বছর পরে তিনি এখন নেওয়া সিদ্ধান্তগুলির উপর প্রশ্ন তুলতে পারেন। তাঁর কথায়, “হতেই পারে আজকের সিদ্ধান্ত নিয়ে দশ বছর পরে আমি প্রশ্ন তুলব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা ঠিক মনে করছি, সেটাই করছি।”

পর পর ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। বর্তমানে তিনি শাহরুখের ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews