বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে নাচোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেতৃত্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় মাদকবিরোধী অভিযান: দুই কোটি টাকার মাদক উদ্ধার; গ্রেপ্তার ৭৩৩জন নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার  নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

ঢাকায় চাপ কমাতে পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন: আসছে ৫ হাজার ৫২৪ নতুন জনবল ও ৪ থানা

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
93

মোঃ ​সাইফুল ইসলাম, রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) উপজেলা

রাজধানী ঢাকা শহরের ওপর জনসংখ্যার চাপ কমাতে এবং সুদূরপ্রসারী পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে এই নতুন শহরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১ নং সেক্টরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল’।
​আইজিপি মো: আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ আহমদসহ পুলিশ ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
​ডিএমপি ও উত্তর সিটির আওতায় আসছে পূর্বাচল
​অনুষ্ঠানে আইজিপি মো: আলী হোসেন ফকির তার বক্তব্যে জানান, পূর্বাচল নতুন শহরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসছে। এর মাধ্যমে রাজধানী ঢাকা শহর পূর্বাচল পর্যন্ত বিস্তার লাভ করবে এবং সরকারের পরিকল্পিত সুদূরপ্রসারী নগরায়ণ বাস্তব রূপ পাবে। আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পর্শী পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​গঠন হবে স্বতন্ত্র বিভাগ, নিয়োগ পাবেন ৫,৫২৪ জনবল
​পূর্বাচলের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে ভবিষ্যতে এখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি সম্পূর্ণ স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এই নতুন বিভাগের জন্য প্রায় ৫ হাজার ৫২৪ জন নতুন জনবল নিয়োজিত করার প্রস্তাব রয়েছে।
​৪টি থানা ও ৪১টি পুলিশ বক্সের নীতিগত সিদ্ধান্ত
​নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে বিশাল অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। আইজিপি জানান, এই প্রকল্পের আওতায়:
​৪টি নতুন থানা, ​৬টি তদন্ত কেন্দ্র, ​২টি পুলিশ লাইন
​৩টি ডিসি অফিস এবং
​৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
​সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগগুলোর ফলে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা যেমন নিশ্চিত হবে, তেমনি বিনিয়োগ ও বসবাসের জন্য এটি অন্যতম নিরাপদ অঞ্চলে পরিণত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews