শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
156

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী

নওগাঁয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় হতদরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৫(সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

 

এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার ও সভানেত্রী পারভীন।

 

এসময় মহিলা বিষয়ক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ২১ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি।

 

আয়োজকরা জানান- বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে। নারীরা এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে তাদের বেকারত্ব দুরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে তারা কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।

পরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রেখে এবং বাল্যবিবাহ প্রতিরোধমুলক উঠান করেন প্রধান অতিথি।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews