বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে নাচোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেতৃত্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় মাদকবিরোধী অভিযান: দুই কোটি টাকার মাদক উদ্ধার; গ্রেপ্তার ৭৩৩জন নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার  নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

অবৈধ পুকুর কাটা বন্ধ না করলে, ভারতের দিল্লি থেকে নৌকা ভাড়া করে আনতে হতো; এমপি মিলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
100

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার: 

 

 

রাজশাহীর মোহনপুর ও পবা এলাকায় অবৈধ পুকুর খনন রোধে কঠোর অবস্থান কথা জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এমপি বিগত সরকারের আমলে অবাধে পুকুর খননের তীব্র সমালোচনা করে তিনি সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার ৬ জুলাই দুপুর সময়ে মোহনপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন এমপি।

বক্তব্যের শুরুতেই অবৈধ পুকুর খননের ভয়াবহতা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এমপি মিলন।

তিনি বলেন, “অবৈধ পুকুর কাটা বন্ধ করতে না পারলে, পরিস্থিতি এমন দাঁড়াতো যে ভারত বা দিল্লি থেকে আমাদের নৌকা ভাড়া করে আনতে হতো। নৌকা ইমপোর্ট করে এনে মোহনপুর আর পবায় দিতে হতো। বিগত সরকার এবং তাদের পরের যারা ছিল, তারা যেভাবে পুকুর খনন অব্যাহত রেখেছিল, তাতে এই এলাকার সব শেষ হয়ে যেত।”

পুকুর খনন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে সংসদ সদস্য বলেন, “যারা অংক কষে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা পুকুর কাটার বিপক্ষে নই, বরং আমরা অবৈধভাবে পুকুর কাটার বিপক্ষে।”

অবৈধ খনন বন্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি সাধারণ মানুষকে নির্দেশ দেন, কোথাও অবৈধভাবে পুকুর খনন হলে সাথে সাথে থানায় খবর দিতে হবে।

উপজেলা প্রশাসক (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি) এসি ল্যান্ড জানাতে হবে। প্রয়োজনে সরাসরি তাকেও জানানো যাবে।

তিনি আশ্বস্ত করেন, রাত ১২টা, ১টা বা ৪টা—যেকোনো সময় এই ধরনের অভিযোগ জানানো যাবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও এমপি জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি নিজের জবাবদিহিতার জায়গাটি তুলে ধরে তিনি বলেন, “আমরা সর্বসাধারণের জন্য নিরলসভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জনগণ তাদের পবিত্র আমানত (ভোট) আমাদের দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে পার্লামেন্ট মেম্বার বানিয়েছেন।”

স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমার কাছে যেকোনো নেতাকর্মী শুধু নয়, সর্বসাধারণের যে কেউ এসে কৈফিয়ত চাইতে পারেন। কোনো কাজ কেন হলো বা কেন হলো না, তার জবাব আমি সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিতে বাধ্য। আমার দরজা সবার জন্য সবসময় উন্মুক্ত।”

এমপি নিজ নির্বাচনী এলাকায় অবৈধ দখল ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সোচ্চার হওয়ার কড়া বার্তা দেন।

এর আগে মোহনপুর উপজেলা চত্বর থেকে পল্লী উন্নয়ন দিবসের একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তার চেক, ফসলের বীজ, ঢেউটিন, গাছ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এমপি।

মোহনপুর উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুরের সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ,মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবির) অফিসার মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, কেশর হাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews