বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

নববর্ষের উৎসবে শোকের ছায়া:

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
300

 অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নববর্ষ ‘সংক্র্যান’ উৎসবের আনন্দ ম্লান হয়ে গেছে দেশজুড়ে ঘটা ভয়াবহ সব সড়ক দুর্ঘটনায়। উৎসবের প্রথম চার দিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৪ জন। এই সময়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০৫ জন। দেশটির রোড সেফটি অপারেশন সেন্টার মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) উৎসবের তৃতীয় দিনেই প্রাণহানির সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এদিন ২৩৭টি পৃথক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২২৪ জন আহত হন।

দুর্ঘটনার নেপথ্যে বেপরোয়া গতি ও মদ্যপান

কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ চালকদের বেপরোয়া গতি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। মোট দুর্ঘটনার প্রায় ৪২ শতাংশই ঘটেছে অতিরিক্ত গতির কারণে। এ ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ঘটেছে ২৭ শতাংশ দুর্ঘটনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews