শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

রহনপুর পৌরসভায় নতুন আরসিসি রাস্তা উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
226

মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় আজ শনিবার উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে একটি নবনির্মিত আরসিসি (RCC) রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। রহনপুর পৌরসভার রহমতপাড়া (বাগানপাড়া) সিসি রাস্তা হতে গোরস্থানগামী এই গুরুত্বপূর্ণ রাস্তাটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।
​উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, প্রায় ৩৯৩ মিটার দীর্ঘ এই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৬ লক্ষ ৯৩ হাজার ৪৭৬ টাকা ৬৪ পয়সা। পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘IUGIP’ প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
​রাস্তা উদ্বোধনের পরপরই উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান/২০২৬’ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, শ্রমিক দল নেতা,ফেরদৌস রানা শান্ত,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews