বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

বদলগাছীতে উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা শুরু!

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে
469

 

বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী উপজেলা প্রতিনিধি

 

নওগাঁর বদলগাছীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার বিভিন্ন বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের

শিক্ষার্থীরা অংশ নেয় এই পরীক্ষায়।

পরীক্ষার শুরুতেই প্রথম দিন সকাল ১০টায় বাংলা -বিকেলে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৯টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭৮৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এসময় বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক হাফিজার রহমান সহ প্রধান হল সচিব শামীম হোসেন পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শন করেন ।

কিন্ডারগার্টেন স্কুলের এই মেধা যাচাই বৃত্তি পরীক্ষাকে ঘিরে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্য ছিল প্রচুর উৎসাহ-উদ্দীপনা। কেন্দ্রের ভেতরে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় এমনটাই জানান আয়োজক কমিটি । এসময় তারা আরও জানান, বৃত্তি পরীক্ষার ফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বদলগাছীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বদলগাছী উপজেলা শাখার সদস্যরা।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews