শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে এসএসসি ফলাফলে জিপি  ৫  সাফল্যের চমক ১৯ জন বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
106

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে উপজেলার অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে।বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়টির জেনারেল ও ভোকেশনাল—দুই শাখাতেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। বিশেষ করে জেনারেল শাখায় ৮৩ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করায় বিদ্যালয় জুড়ে বইছে আনন্দের জোয়ার।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জেনারেল শাখা থেকে মোট ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪১ জন পাস এবং ৮ জন অকৃতকার্য হয়েছে। জেনারেল শাখায় জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১৫ জন শিক্ষার্থী। এ শাখায় পাশের হার ৮৩ দশমিক ৬৭ শতাংশ।
অন্যদিকে, বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে মোট ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৫ জন উত্তীর্ণ এবং ২০ জন অকৃতকার্য হয়েছে। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। ভোকেশনাল শাখায় পাশের হার ৬৯ দশমিক ২৩ শতাংশ।
বিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের এবারের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। ভালো ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার) মোঃ ফরিজুদ্দিন বলেন, “এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews