বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রূপগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
177

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে নতুন করে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে “বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়” নামে পরিচিত এই প্রতিষ্ঠানটির জন্য পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে “ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়” নাম পুনঃপ্রবর্তনের প্রস্তাব উঠেছে।
উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদের সাধারণ সভায় বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা এলাকার ইতিহাস ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের পক্ষে মত দেন।
আলোচনায় উঠে আসে, বিদ্যালয়টির নামের সঙ্গে স্থানীয় শিল্প-ঐতিহ্য ও অতীত স্মৃতির গভীর সম্পর্ক রয়েছে। সেই বিবেচনায় পূর্বের নাম পুনরুদ্ধারের মাধ্যমে এলাকার পরিচিতি ও ঐতিহ্য সংরক্ষণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নামকরণের বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ করে তোলার প্রস্তাব করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের আগের নাম “ছাওয়ার জুট মিলস মন্ডল উচ্চ বিদ্যালয়”-এর ঐতিহাসিক গুরুত্বও আলোচনায় স্থান পায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে অনুমোদনের জন্য আবেদন জানানো হয়েছে। চিঠিতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলো—শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ডসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছেও বিষয়টি অবহিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন মহলের অনেকেই মনে করছেন, এই নাম পরিবর্তনের উদ্যোগ এলাকার ইতিহাস ও সংস্কৃতিকে নতুন করে তুলে ধরবে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় বিষয়টি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
উপজেলা প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে, দ্রুতই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews