নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হয়েছে
প্রকাশিত:
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
৪৯
বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিপা রানী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ৩৮ জনের ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ২৫ জনের মাঝে সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির নগদ টাকা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বদলগাছী উপজেলায় এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগী ক্ষুদ্র নিগোষ্ঠীর সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
117
নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী
বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিপা রানী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ৩৮ জনের ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ২৫ জনের মাঝে সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির নগদ টাকা প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বদলগাছী উপজেলায় এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগী ক্ষুদ্র নিগোষ্ঠীর সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।