রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে “প্রাথমিক স্বাস্থ্যসেবায়” করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিতঃ

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে
424

মোঃ হাবিবুর রহমান, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ জনপদের গরীব জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার কসবা ইউনিয়নের কলিহারের “বিরিজপুকুর আবাসন” এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, হেলাল ফাউন্ডেশনের ‘প্রতিষ্ঠাতা পরিচালক’ মোঃ হেলাল উদ্দীন। আলোচনাকালে তিনি বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবামূলক মানবিক সংগঠন। এখানে প্রতি মাসে এমবিবিএস ডাক্তার দ্বারা একটি করে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যা সকল শ্রেণির রোগীদের জন্য প্রযোজ্য। তবে গরীব রোগীদের ফ্রী ঔষুধ প্রদান করা হয়।
অপরদিকে কোনো পরীক্ষা- নিরীক্ষার প্রয়োজন হলে নির্দিষ্ট ক্লিনিকে মাত্র ৩০০ টাকায় আলট্রাঃ ও এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এবং গরীব রোগীদের অপারেশন প্রয়োজন হলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই দিন একটি গরীব রোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধান আলোচক হিসেবে মোঃ ফাইজুদ্দিন টুনু মাষ্টার বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা ও খাদ্য অন্যতম। হেলাল ফাউন্ডেশন এই বিষয়গুলোর উপর জোর আরোপ করে আসছে। তাই চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য ( বিশেষ করে গরীবদের) ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে আহ্বান করেন। এছাড়াও ঠান্ডাজনিত ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি প্রাথমিক অসুস্থতায় করণীয় ও সচেতনতামূলক আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গীতা রানী, মিলি বেগম, কদমা বেগম সহ আবাসন প্রকল্পের গরীব মহিলাগন।
আলোচনা শেষে উপস্থিত সবাইকে একটি করে হেলাল ফাউন্ডেশনের ২০২৬ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়।
পরিশেষে আগামী দিনগুলো সুস্থতায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews