বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নাচোলে ‘উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা’ অনুষ্ঠিতঃ

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে
405

মোঃ ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ‘আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসিক মিটিং এর রেজুলেশন পড়ে শুনান সভার সভাপতি মোঃ গোলাম রব্বানী সরদার।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগন।
সভায় নাচোল পৌরসভার পানির সু-ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নাচোল বাজারের যানজট নিরসন, দ্রব্যমূল্য মনিটরিং, ভেজাল খাদ্যদ্রব্য মনিটরিং, হাট ইজারাদারদের খাজনার তালিকা, মুদি দোকানের বিভিন্ন পণ্যের মূল্য তালিকা, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়, মাদক দ্রব্যের উপর। অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, নাচোলে কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবেনা। এ বিষয়ে তিনি সকলের কাছে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে আগামী আইনশৃঙ্খলার মাসিক মিটিং যথাসময়ে অনুষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews